ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
৬ কোটি টাকা ব্যয়ে গাছ লাগাবে ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পরিবেশ উপযোগী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রজাতির গাছ লাগাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৬ কোটি টাকা ব্যয়ে পুরো ক্যাম্পাস সবুজায়নের আওতায় নিয়ে আসবে ঢাবি প্রশাসন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, পুরো বিশ্ববিদ্যালয়কে সবুজায়ন করার লক্ষ্যে আমরা এই মাস্টারপ্ল্যানে ৬ কোটি টাকা বরাদ্দ রেখেছি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব হওয়ার পাশাপাশি যাতে পরিবেশবান্ধবও থাকে এই বিষয়টি মাথায় রেখেই এই বাজেট রেখেছি আমরা।
সম্প্রতি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রকল্পে মোট বরাদ্দ দেয়া হয়েছে ২ হাজার ৮শ’ ৪০ কোটি ৩৯ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সুবিধাদি নিশ্চিতকরণের লক্ষ্যে ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য এই প্রকল্প হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ বুধবার এই প্রকল্পের বিস্তারিত তু্লে ধরেন কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জাবেদ আলম মৃধা ও হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)