ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয় থেকে ৯ লাখ টাকার জার্সি চুরি
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান কার্যালয়ে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। মুম্বাইয়ে অবস্থিত বিসিসিআইয়ের সদর দপ্তর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৬১টি জার্সি চুরি হয়ে গেছে, যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুরির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গত ১৩ জুন। বিসিসিআই কর্মকর্তারা গুদামঘরে রাখা জার্সির হিসাব মেলাতে গিয়ে গরমিল দেখতে পান। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, অভিযুক্ত নিরাপত্তাকর্মী ফারুক একটি বাক্সে জার্সি ভরে গুদাম থেকে বেরিয়ে যাচ্ছেন।
এই ঘটনার পর ১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে বিসিসিআই। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ফারুককে গ্রেপ্তার করে।পুলিশি জেরায় ফারুক চুরির কথা স্বীকার করেছেন। তিনি জানান, অনলাইন জুয়ায় বিপুল পরিমাণ অর্থ হারিয়ে দেনার দায়ে তিনি এই চুরিতে বাধ্য হন।
তদন্তে জানা যায়, ফারুক চুরি করা জার্সিগুলো হরিয়ানার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ওই ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। তবে, জার্সিগুলো কত টাকায় বিক্রি করা হয়েছে, তা এখনও জানা যায়নি।
এদিকে, ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, জার্সিগুলো যে চোরাই পণ্য ছিল, তা তিনি জানতেন না। তার দাবি, ফারুক তাকে বলেছিলেন যে, বিসিসিআই দপ্তরে মেরামতের কাজ চলায় গুদাম খালি করার জন্য তাকে জার্সিগুলো বিক্রি করতে বলা হয়েছে। পুলিশ ওই ব্যবসায়ীর নাম প্রকাশ না করলেও তার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছে।
এখন পর্যন্ত চুরি যাওয়া জার্সিগুলোর মধ্যে ৫০টি উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি জার্সি উদ্ধারে তদন্ত চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা