ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইলিশ চেয়ে বাংলাদেশকে ভারতের ব্যবসায়ীদের চিঠি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পদ্মার ইলিশের চাহিদা মেটাতে বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির অনুমতি চেয়েছে ভারতের ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে সংগঠনটির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গত বছর পররাষ্ট্র উপদেষ্টার সদয় হস্তক্ষেপে ভারত ২,৪২০ টন ইলিশ আমদানির অনুমতি পেলেও শেষ পর্যন্ত মাত্র ৫৭৭ টন রপ্তানি সম্ভব হয়েছিল। পূর্বের বছরগুলোতেও একই চিত্র দেখা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়, রপ্তানির জন্য নির্ধারিত ৩০ থেকে ৪৫ দিনের সময়সীমা এত বিপুল পরিমাণ মাছ আমদানির জন্য যথেষ্ট নয়। ফলে এবছর সময়সীমা তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে চাহিদামাফিক আমদানি নিশ্চিত করা যায়।
ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সম্পাদক আনোয়ার মাকসুদ জানান, “আমরা প্রতিবছরই আবেদন করে থাকি। এবার পূজা সেপ্টেম্বরেই তাই আগেভাগেই প্রস্তুতির প্রয়োজন। যদি সময়সীমা বাড়ানো হয় তাহলে রপ্তানির পরিমাণও বাড়ানো সম্ভব হবে।”
তবে বাংলাদেশ ইলিশ রপ্তানির অনুমতি না দিলে ভারতের বাজারে চাহিদা মেটাতে গুজরাট, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল এবং মিয়ানমার থেকে মাছ সংগ্রহ করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা।
পূজার সময় বাঙালির খাদ্যতালিকায় ইলিশের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অত্যন্ত জনপ্রিয়। তাই উৎসবের আগে ওপার বাংলার ক্রেতা-বিক্রেতারা বাংলাদেশি ইলিশের আশায় অপেক্ষায় রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি