ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাবিতে ছাত্রদলের আংশিক কমিটি; সভাপতি ২০০৯-১০ সেশনের
চার বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে নবঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিয়মিত ছাত্রত্ব নেই।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সঙ্গীত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সর্দার জহুরুল ইসলাম।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের এই আংশিক কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন শাকিলুর রহমান সোহাগ। সহ-সভাপতি হয়েছেন মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি এবং জান্নাতুন নাঈম তুহিনা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম শফিক, আর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল ইসলাম মিঠু এবং দপ্তর সম্পাদক হয়েছেন নাফিউল জীবন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব হল কমিটি গঠন এবং পরবর্তীতে ওইসব কমিটির প্রতিনিধিদের মাধ্যমে সম্মেলন করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২১ সালের ১৬ জুলাই ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্দেশ্যে। নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদ রাহী ওই কমিটিতে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তাদের কেউই বর্তমানে নিয়মিত শিক্ষার্থী নন।
ছাত্রত্ব শেষ হওয়ার বিষয়ে রাহীর দাবি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যাকালীন মাস্টার্স কোর্সে অধ্যয়নরত। অপরদিকে সর্দার জহুরুল ইসলাম জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজে ভাষা শিক্ষার একটি স্বল্পমেয়াদি কোর্সে ভর্তি আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল