ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ডাকসু নির্বাচনে পার্থক্য গড়ে দিবে ৪৭ শতাংশ ছাত্রী ভোটার
আসন্ন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামীকাল।
তার আগে ডুয়া নিউজের হাতে এসেছে প্রাথমিক খসড়া তালিকা। সেখানে দেখা যায়, প্রায় পঞ্চাশ শতাংশ ভোটার নারী। তারাই ভোটের পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করেন শিক্ষার্থীরা।
তথ্যমতে, প্রাথমিক খসড়া তালিকায় মোট ছাত্রী ভোটার আছেন ১৯০২৮ জন। শতকরা হারে যা ৪৭.৬৫%। অন্যদিকে ছাত্র ভোটারের শতকরা হার ৫২.৩৫%। মোট ছাত্র ভোটার ২০৯০৪ জন। মোট ভোটার ৩৯ হাজার ৯৩২ জন।
জানা গেছে, এটি প্রাথমিক খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামীকাল বুধবার ৩০ জুলাই। তবে এর থেকে খুব বেশি পরিবর্তন আসছে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী হওয়ায় নারী প্রার্থীরা এক্ষেত্রে এগিয়ে থাকবেন। যে প্যানেলে শক্তিশালী নারী প্রার্থী থাকবে তারা এগিয়ে থাকবে বলে মনে করেন তারা। নারী ভোটারদের যে বা যারা কাছে টানতে পারবে ফলাফল তাদের পক্ষেই যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস