ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গুচ্ছ ভর্তি: চূড়ান্ত প্রক্রিয়া শুরু ৩ আগস্ট, ক্লাস ১১ আগস্ট
গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ৩ আগস্ট শুরু হবে এবং এটি চলবে ৭ আগস্ট পর্যন্ত। সোমবার (২৮ জুলাই) রাতে অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, পঞ্চম মেধাতালিকার মাধ্যমেই কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে। প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য পূর্বে ভর্তি হওয়া প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে।
উপাচার্য আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে সকল কাগজপত্র জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে একযোগে ক্লাস শুরু হবে।
তবে, কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর কোনো বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকলে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। এক্ষেত্রে, ফাঁকা আসনের বিপরীতে তিন থেকে চারগুণ শিক্ষার্থীকে ডাকা হতে পারে বলে তিনি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?