ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
‘অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ট্রাস্ট ফান্ড’ বৃত্তি পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী
পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৭ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মো. ফারদিন হাসান, মো. সীমান্ত , মোছা: ইসরাত ইয়াসমিন ইভা, মোছা: জান্নাতি খাতুন, মো. আবদুল্লাহ শাদীদ চৌধুরী, শারমিন পারভীন এবং মো. সাকিব আল হেলাল।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, গণিত বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক শাপলা শিরিন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুল হালিম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজউদ্দিন মোল্লা এবং প্রয়াত অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমানের সহধর্মিণী মিসেস আমেনা আক্তার উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের বৃত্তি ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনের বড় ধরনের প্রাপ্তি। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে। প্রয়াত অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, সারা জীবনের সঞ্চয় দিয়ে তিনি এই ট্রাস্ট ফান্ড গঠন করেছিলেন।
শিক্ষার্থীদের প্রতি একজন শিক্ষকের এই ভালোবাসার মূল্য বৃত্তিপ্রাপ্তদের অনুধাবন করতে হবে। এই দৃষ্টান্ত অনুসরণ করে শিক্ষার্থীদেরও মানব কল্যাণে কাজ করতে হবে। সমাজের প্রতি কৃতজ্ঞ ও দায়বদ্ধ থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ২০২২ সালের ১৬ নভেম্বর ৪০ লাখ টাকা দিয়ে এই ট্রাস্ট ফান্ড গঠন করেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর গণিত বিভাগের বিএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া, বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ বিএস (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ৭ জন শিক্ষার্থীকে এককালীন ২০হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু