ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সফল অনলাইন আইপিও পাইলট টেস্ট: শেয়ারবাজারে নতুন দিগন্ত
দেশের শেয়ারবাজারকে আরও আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। নবউদ্ভাবিত অনলাইন আইপিও (প্রাথমিক শেয়ার ইস্যু) আবেদন ব্যবস্থার পাইলট টেস্টিং ও প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে।
গত ১৭ জুলাই অনুষ্ঠিত এই সেশনে অংশ নেয় দেশের দুই স্টক এক্সচেঞ্জ—ডিএসই ও সিএসই, ৬০টি মার্চেন্ট ব্যাংক ও বিএসইসির বিভিন্ন বিভাগের মোট ১১৯ জন প্রতিনিধি। আজ ২৭ জুলাই (রোববার) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিএসইসির উপপরিচালক গৌর চন্দ সরকার এই উদ্যোগকে শেয়ারবাজারের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি অনলাইন আইপিও সিস্টেমের পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন।
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ট্যাপওয়্যার সল্যুশনস লিমিটেড-এর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার মোহাম্মদ কামরুজ্জামান নিতন নতুন সিস্টেমের বৈশিষ্ট্য ও ব্যবহারবিধি উপস্থাপন করেন। তার নেতৃত্বে অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণে অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
উল্লেখযোগ্যভাবে, সেশনে ডিএসই ও সিএসই থেকে ২ জন করে প্রতিনিধি, ৬০টি মার্চেন্ট ব্যাংক থেকে ১০৬ জন, বিএসইসির ক্যাপিটাল ইস্যু বিভাগ থেকে ৫ জন এবং এমআইএস বিভাগ থেকে ৪ জন প্রতিনিধি অংশ নেন।
প্রশিক্ষণ শেষে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন বিএসইসির পরিচালক রাজিব আহমেদ ও অতিরিক্ত পরিচালক মো. ইকবাল হোসেন। সেশনটি সমন্বয় করেন সহকারী পরিচালক নিলয় কর্মকার।
বিএসইসি এই সফল উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক মতামতের জন্য সব অংশীজনকে ধন্যবাদ জানিয়েছে। কমিশন জানিয়েছে, ভবিষ্যতেও তারা প্রযুক্তিনির্ভর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)