ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
পতনের বাজারেও বিক্রেতার আকাল ৫ কোম্পানির
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৪.৮২ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে। কমেছে ২৩২টির। এমন চাপের বাজারেও বিক্রেতার খোঁজ মিলেনি ৫ কোম্পানির। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- প্রভাতী ইন্স্যুরেন্স, রহিমা ফুডস, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং আইএফআইসি ব্যাংক। আজ এসব কোম্পানির শেয়ারে সর্বোচ্চ আগ্রহের কারণে ক্রেতা সঙ্কট দেখা দেয়। এর ফলে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩২ টাকা ১০ পয়সা থেকে ৩৫ টাকা ৩০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৭ লাখ ৫৫ হাজার ৫২২টি শেয়ার ২ কোটি ৫৭ লাখ ৬ হাজার টাকায় লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে রহিমা ফুডসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে ১৩৬ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১২৬ টাকা থেকে ১৩৬ টাকা ১০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ৮ লাখ ২৮ হাজার ৮৯৪টি শেয়ার ১১ কোটি ৯ লাখ ৪৪ হাজার টাকায় লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে ৪১ টাকায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩৭ টাকা ৩০ পয়সা থেকে ৪১ টাকায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ৫ লাখ ৩৩ হাজার ৫২৮টি শেয়ার ২ কোটি ১০ লাখ ৭৯ হাজার টাকায় লেনদেন হয়েছে।
অন্য কোম্পানি ২টির মধ্যে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৭৫ শতাংশ এবং আইএফআইসি ব্যাংকের ৬০ পয়সা বা ৯.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৩৪ টাকা ৯০ পয়সায় ও ৭ টাকা ১০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা