ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
আট দিন উত্থানের পর শেয়ারবাজারে সাময়িক ছন্দপতন
আট দিন টানা উত্থানের পর দর সংশোধন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজার। আর এই দর সংশোধনের মধ্যেই মুনাফা তুলতে কিছুটা মনোযোগি বিনিয়োগকারীরা। যে কারণে এদিন দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ রোববার (২৭ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনেও লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পর তা উর্ধ্বমূখী হয়। পরবর্তী ১৯ মিনিট পর্যন্ত সূচকের একাটানা উত্থান ঘটে। এর ফলে ১৯ মিনিটেই ডিএসইর সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেশি বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪১৬ পয়েন্টে। এরপর বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। পরবর্তীতে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে সূচকের একটানা পতন ঘটে। এতে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে যায়।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৪.৮২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪.৫৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩১.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮.১৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, ২৩২টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৮৬৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৫৩ কোটি ৭৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে ৮৬ কোটি ৭৪ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪০টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৬৪.২১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০২.৫৩ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)