ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপ? যা জানালো এএফএ
কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের মধ্য দিয়ে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করেন লিওনেল মেসি। তবে তার অগণিত ভক্তের চাওয়া ২০২৬ বিশ্বকাপেও যেন মাঠে দেখা যায় এই মহাতারকাকে। যদিও মেসি নিজে এখনও সে ব্যাপারে কোনো স্পষ্ট ঘোষণা দেননি। তবে এবার মেসি ভক্তদের জন্য আশার আলো জেলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এএফএর মার্কেটিং ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে মেসির অংশগ্রহণ নিশ্চিত।
পিটারসেন বলেন, “ইন্টার মায়ামি ও জাতীয় দলের হয়ে এখনও দুর্দান্ত খেলছে মেসি। সে আমাদের দলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত করে বলতে পারি সে আগামী বিশ্বকাপে খেলবে। আমরা জানি তার উপস্থিতি আর্জেন্টিনাকে কতটা শক্তিশালী করে তোলে।”
মেসি ছাড়াও এখন অনেকটাই অভিজ্ঞ একটি দল হয়ে উঠেছে আর্জেন্টিনা। সাম্প্রতিক বাছাইপর্বের কয়েকটি ম্যাচে ইনজুরির কারণে মেসি না থাকলেও কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় এখনও মেসি রয়েছেন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।
বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে পিটারসেন আরও বলেন, “বিশ্বকাপের এখনও কিছু সময় বাকি আছে। আমরা আমাদের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। কোচ স্কালোনিরও নিশ্চয়ই নির্দিষ্ট কিছু ভাবনা রয়েছে দল নিয়ে। তবে এটা ঠিক ইউএসএ, কানাডা ও মেক্সিকো মিলিয়ে আয়োজিত বিশ্বকাপ সহজ হবে না। সেই তুলনায় মধ্যপ্রাচ্য আমাদের জন্য দারুণ সৌভাগ্যবান জায়গা ছিল কারণ সেখানেই আমরা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)