ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আজীবন নিষিদ্ধ এসএসসি-এইচএসসির ৮ পরীক্ষক
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গুরুতর গাফিলতির অভিযোগে আটজন পরীক্ষককে পাবলিক পরীক্ষা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত পরীক্ষকদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা পরীক্ষার্থীদের দিয়ে নির্ধারিত উত্তরপত্রের ওএমআর অংশের বৃত্ত ভরাট করিয়েছিলেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। অভিযুক্ত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তারা তাদের দোষ স্বীকার করে ক্ষমা চান।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের আর কখনোই কোনো পাবলিক পরীক্ষার কার্যক্রমে যুক্ত করা হবে না। আজীবনের জন্য নিষিদ্ধ হওয়া এই শিক্ষকদের মধ্যে চারজন এসএসসি এবং চারজন এইচএসসি পরীক্ষার দায়িত্বে ছিলেন।
এসএসসি পরীক্ষায় অব্যাহতিপ্রাপ্ত পরীক্ষকরা হলেন:
- মহসীন আলামীন: উচ্চতর গণিত, সেন্ট যোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজ, সাভার।
- মো. সাখাওয়াত হোসাইন আকন: ইসলাম ও নৈতিক শিক্ষা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা।
- আবু বকর সিদ্দিক: গণিত ও সহকারী প্রধান শিক্ষক, মুন্সীনগর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা।
- মো. আলেকজান্ডার মিয়া: গণিত, সুল্লা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়, বাসাইল, টাঙ্গাইল।
এইচএসসি পরীক্ষায় অব্যাহতিপ্রাপ্ত পরীক্ষকরা হলেন:
- মধুছন্দা লিপি: বাংলা প্রথম পত্র, বারৈচা কলেজ, বেলাব, নরসিংদী।
- মুরছানা আক্তার: ইংরেজি দ্বিতীয় পত্র, রোকেয়া আহসান কলেজ, ডেমরা, ঢাকা।
- মো. জাকির হোসাইন: বাংলা দ্বিতীয় পত্র, হাজি ইউনুছ আলী কলেজ, সাভার, ঢাকা।
- মো. রাকিবুল হাসান: বাংলা দ্বিতীয় পত্র, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ, শফিপুর, কালিয়াকৈর, গাজীপুর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?