ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২-২৩ আগস্ট
রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। নতুন ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য এই তারিখ চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই, ২০২৫) বিকেলে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। ২২ আগস্ট বিকেলে এবং ২৩ আগস্ট সকালে- দুই শিফটে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার আগে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে, যার প্রক্রিয়া ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই শুরু হবে।
সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক আরও জানান, ভর্তি পরীক্ষার কারিগরি বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহযোগিতা করবে। ভর্তি পরীক্ষার জন্য গঠিত কমিটি আগামী শনিবার (২৬ জুলাই) আরেকটি সভায় বসবে এবং আশা করা হচ্ছে এরপর পরই অনলাইনে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এর আগে গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা এর সমকক্ষ স্বতন্ত্র কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
যে সাতটি সরকারি কলেজ নিয়ে এই নতুন ইউনিভার্সিটি গঠিত হচ্ছে, সেগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস