ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানের ১০ বৃত্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপানের সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। বৃত্তির জন্য নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ১০ জন নিয়মিত শিক্ষার্থী এ বৃত্তি পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২১ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এতে বলা হয়েছে, সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী ৩ বছর নবায়নযোগ্য। প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের বৃত্তি চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
বৃত্তির জন্য ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী শিক্ষার্থীকে হতে হবে বাংলাদেশের নাগরিক। আবেদনকারীদের চতুর্থ বিষয় বাদে এসএসসি ও এইচএসসিতে ৪.৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে।
আবেদন ফরম রেজিস্ট্রার অফিসের শিক্ষা–৫ শাখায় ২১২ নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া থেকেও ফরম সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর, সিলসহ রেজিস্ট্রার অফিসের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২১২) জমা দিতে হবে।
আবেদনকারীর লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন মর্মে বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক একটি ইংরেজি প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি ও নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এ বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য।
৯ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)