ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিমান বিধ্বস্তের শব্দে কেঁপে ওঠে মাইলস্টোন, চলছিল ক্লাস
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস চলছিল।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে।
মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার সময় আমাদের প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে কান্নায় ভেঙে পড়ে। শিক্ষকরা তাৎক্ষণিকভাবে তাদের নিরাপদে সরিয়ে নিতে উদ্যোগী হন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। মুহূর্তেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পিআরও আরও জানান, “আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নিই। কিছু আহত ব্যক্তি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত