ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কোরিয়ান সিরিজের সঙ্গে যুক্ত হলেন মিথিলা
ডুয়া ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় বাংলার একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি, পেয়েছেন জনপ্রিয়তাও। এবার জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি।
মিথিলা নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করবো।
‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ নাটকটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকদের মনে অণ্যরকম জায়গা করে নিয়েছে।
জানা গেছে, নাটকের বাংলা ডাবিং-এর দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি। যিনি এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অফ দ্য ব্লু সি’ এবং ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামার বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজের দ্বিতীয় প্রধান চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন মিথিলা।
এক ফেসবুক স্ট্যাটাসেও বিষয়টি নিশ্চিত করেছেন অভি। তিনি জানান, রাফিয়াত রশিদ মিথিলা ‘ডটস’-এর সাথে রয়েছেন। তিনি ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’-এর বহুল প্রত্যাশিত বাংলা ডাব-এ উগ্র এবং শক্তিশালী ডঃ ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন। মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি ওয়ান দ্বারা এটি চিত্রিত হয়েছে।
এ বিষয়ে অভিনেত্রী মিথিলা বলেন, "এর আগে আমি আমার নিজের সিনেমার চরিত্রের জন্য ডাবিং করেছি এবং এই কাজটি করতে আমি বেশ মজা পাই, কারণ এটি আমার জন্য একটি চ্যালেঞ্জ। তবে অন্য কারও জন্য কখনো ডাবিং করিনি। তাই কোরিয়ান ড্রামায় ডাবিং করার অভিজ্ঞতা আমার জন্য একেবারে নতুন হবে। ভয়েস আর্টিস্টদের কাজ কখনোই সহজ নয়। শুধু সংলাপ বলা নয়, তাদের ঠোঁটের সঙ্গে মিলিয়ে, চরিত্রের বৈশিষ্ট্য এবং ইমোশন কণ্ঠে ফুটিয়ে তুলতে হয়, যা খুবই গুরুত্বপূর্ণ। হলিউড ও বলিউডের অনেক বড় তারকা ভয়েস আর্টিস্ট হিসেবে দারুণ সফল হয়েছেন।"
মিথিলা সর্বশেষ 'কাজলরেখা' সিনেমা এবং 'অ্যালেন স্বপন' ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ভিন্ন ধরনের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)