ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নিম্নমুখী শেয়ারবাজারে ব্যতিক্রম ৫ প্রতিষ্ঠান
সপ্তাহের দ্বিতীয় কার্যদিসব সোমবার (১৪ জুলাই) বিনিয়োগকারীদের মুনাফার তোলার প্রবণতা দেখা গেছে। যার ফলে এদিন শেয়ারবাজারে সূচকের সামান্য পতন হয়েছে এবং টাকার অংকে লেনদেনও কমেছে। এদিন ডিএসইএক্স ৪.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১.৮৩ পয়েন্টে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। এর মধ্যেও ব্যতিক্রম ছিল ৫টি প্রতিষ্ঠান। বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল ওই ৫ প্রতিষ্ঠানে। যে কারণে প্রতিষ্ঠানগুলোর ক্রেতা থাকলেও বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান ৫টি হলো- ড্যাফোডিল কম্পিউটারস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস। আজ এসব প্রতিষ্ঠানে ক্রেতা থাকলেও বিক্রিতা ছিল না। যে কারণে বিক্রেতা সঙ্কটে প্রতিষ্ঠানগুলো হল্টেড হয়ে যায়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা ২০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫৫ টাকা থেকে ৬০ টাকা ২০ পয়সায় ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ লাখ ৮৫ হাজার ৭০টি শেয়ার ২ কোটি ২৮ লাখ ৭৩ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৩০ পয়সা থেকে ২৪ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৫ লাখ ১৭ হাজার ৫৭৮টি শেয়ার ১ কোটি ২৩ লাখ ১৪ হাজার টাকায় লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইয়াকিন পলিমারের। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৬০ পয়সা থেকে ১৫ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৯ লাখ ১৮ হাজার ৭৯৬টি শেয়ার ১ কোটি ৩৬ লাখ ৪২ হাজার টাকায় লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৩০ টাকা ৯০ পয়সা বা ৫ শতাংশ দর বেড়েছে দাঁড়িয়েছে যথাক্রমে- ৬ টাকা ৩০ পয়সা ও ২ হাজার ৭৫০ টাকা ২০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)