ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুনাফা তোলার চাপে সামান্য পিছুটান শেয়ারবাজারে
মুনাফা তোলার চাপে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এর আগে বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণে ধারাবাহিক উত্থানে লেনদেন হয়েছিল। যে কারণে প্রতিদিনই সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বাড়তে দেখা গেছে। কিন্তু এবার বিনিয়োগকৃত শেয়ার থেকে মুনাফা তোলার কারণে কিছুটা নিম্নমুখী হয়েছে বাজার।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সোমবার (১৪ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরেই সূচকের একটানা পতন ঘটে। পরবর্তীতে আবারও একটানা সূচকের তীর উপরের দিকে উঠে যায়। এরপর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হলেও বৃদ্ধির তুলনায় পতনের মাত্রা বেশি ছিল। কিন্তু আজ মধ্যাহ্ন সময় পর্যন্ত আগের দিনের তুলনায় ডিএসইএক্স সূচক প্রায় ২২ পয়ন্ট বেড়েছিল। তবে এরপর থেকেই ধীরগতিতে নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের সামান্য পতন ঘটে এবং লেনদেনের পরিমাণ কমে যায়।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১৪ জুলাই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১.৮৩ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪.০১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০০.০২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৬টির দর বেড়েছে, ১৬৩টির দর কমেছে এবং ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ১৩ জুলাই লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৯৯ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১০১ কোটি ৬২ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪.৭৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫৭.৯০ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে