ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
আকাশছোঁয়া সবজির দাম, মরিচের দামেও আগুন
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহজুড়ে অব্যাহত বৃষ্টির প্রভাব পড়েছে। পণ্য পরিবহনে বিঘ্ন ঘটায় বেড়েছে সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। বেগুন, টমেটো-সহ অন্যান্য সবজির দামও বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা।
শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, খিলক্ষেত, মিরপুরের মুসলিম বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজারে একযোগে মূল্যবৃদ্ধির চিত্র। ক্রেতারা অভিযোগ করছেন, বৃষ্টিকে অজুহাত বানিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।
খিলক্ষেত কাঁচাবাজারের বিক্রেতা আবির রাহান বলেন, যে কাঁচামরিচ একদিন আগেও ১০০ টাকা কেজি কিনেছি, সেটিই এখন কিনতে হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকায়। ঢাকার বাইরে থেকে সরবরাহ বন্ধ, তার ওপর পাইকারিরা মজুত করে দাম বাড়াচ্ছেন। তবে বৃষ্টি থামলে দাম কমে আসবে।
মূল্য তালিকা অনুযায়ী বর্তমানে টমেটো কেজি প্রতি ৯০–১২০ টাকা, বেগুন ৯০–১০০, করলা ৮০, পটোল, ঝিঙে ও ধুন্দল ৬০–৭০, শসা ৬০–৮০, কচুরমুখি ও কাঁকরোল ৮০–১০০, সজনেডাটা ১২০–১৪০, ঢেঁড়স ৪০–৫০, কাঁচা পেঁপে ও কাঁচকলা ৩০–৪০, বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
আরেক সবজি বিক্রেতা করিম জানান, টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে উৎপাদন ও পরিবহন ব্যাহত হয়েছে। ফলে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
তবে কিছু নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। আলু, মাছ, মাংস, ডাল, পেঁয়াজ ও মসলার দামে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫–৬০ টাকা কেজি, আদা ১৩০–১৫০, দেশি রসুন ১২০–১৫০, আমদানি করা রসুন ১৯০–২০০ টাকা, দেশি মসুর ডাল ১৪০, আমদানি করা মসুর ডাল ১১৫–১২০ টাকায়।
ডিমের বাজারেও রয়েছে স্থিতিশীলতা—প্রতি ডজন ডিম ১২৮–১৩০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০–১৮০ টাকা কেজিতে, সোনালি মুরগির দাম কিছুটা বেড়েছে। গরুর মাংস কেজিতে ৭৫০–৮০০ টাকা, খাসির মাংস ১১০০–১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ট্যাংরা ও চিংড়ি ৮০০–১২০০, এক কেজি ওজনের ইলিশ ২২০০–২৪০০, রুই ও কাতল ৩০০–৪৫০, পাবদা ৪০০–৫০০ এবং তেলাপিয়া ও পাঙাশ ২২০–২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি