ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সিঙ্গাপুরে এস আলমের ব্যাংক হিসাব ও শেয়ার জব্দের নির্দেশ
আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কোম্পানির শেয়ার ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা অপরাধমূলক উপায়ে উপার্জিত অর্থ বিদেশে পাচার করে সিঙ্গাপুরে ওইসব সম্পদ অর্জন করেছেন। এসব অর্থ যাতে গোপনে স্থানান্তর, হস্তান্তর কিংবা বিনষ্ট না হয়, সে কারণেই তা ফ্রিজ করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
ফ্রিজকৃত সম্পদের মধ্যে রয়েছে সাইফুল আলমের ৪০টি ব্যাংক হিসাব এবং তাঁর স্ত্রী ফারজানা পারভীনের ছয়টি ব্যাংক হিসাব ও আটটি কোম্পানির শেয়ার। এ ছাড়া তাঁদের ছেলে আশরাফুল আলমের সাতটি ব্যাংক হিসাব ও একটি কোম্পানির শেয়ার, আহসানুল আলমের সাতটি ব্যাংক হিসাব ও একটি কোম্পানির শেয়ার, আসাদুল আলম মাহির একটি ব্যাংক হিসাব, শ্যালক আহমেদ বেলালের দুটি ব্যাংক হিসাব এবং বোন মাইমুনা খানমের একটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।
দুদকের পক্ষে এই আবেদন করেন সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল