ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় পার্টি ছাড়লেন সালমা ইসলাম
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল বুধবার রাতে তিনি পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন সালমা ইসলাম। জাতীয় পার্টির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সালমা ইসলাম ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।
রাজনৈতিক পরিচয়ের বাইরে সালমা ইসলাম যমুনা গ্রুপের চেয়ারম্যান। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক এবং যমুনা টিভির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
১৯৫৫ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করা সালমা ইসলামের মা আবেদা খাতুন। তার স্বামী ছিলেন মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম বাবুল যিনি দেশের একজন খ্যাতনামা শিল্পপতি ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত