ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
কলেজের ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ
ডুয়া ডেস্ক: শিক্ষা মন্ত্রনালয় ২০২৫ সালের সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা এবং টিটি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে। চলতি বছরে কলেজগুলো মোট ৭১ দিন বন্ধ থাকবে। এর মধ্যে পবিত্র রমযান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটির জন্য ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ২৫ দিন কলেজগুলো বন্ধ থাকবে।
রোববার (৫ জানুয়ারি) শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে শনিবার শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করা হয়।
ছুটির তালিকায় উল্লেখযোগ্য হচ্ছে ১৫ আগস্ট শোক দিবসের জন্য কোন ছুটি রাখা হয়নি যা গত কয়েক বছরের মতই। এছাড়া ঈদুল আযহা ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত মোট ৮ দিন, দুর্গাপূজা ও বিজয়া দশমী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন এবং শীতকালীন অবকাশ ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ দিন কলেজ বন্ধ থাকবে।
এছাড়া বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে ৭৬ দিন ছুটি থাকছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয় থেকে পৃথক পৃথক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া