ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আনিসুল-সালমানসহ ৯ জনের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি আদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ৯টি মামলায় নতুন করে ৯ জন সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও কয়েকজন।
বুধবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পৃথক আদেশে তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি শামসুজ জামান বিপু।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময় এই সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা আটক হন। পরে একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতির মামলায় তাঁদের রিমান্ডে নেওয়া হয়। আজ যাত্রাবাড়ী থানার ৯টি মামলায় তাঁদের নতুন করে গ্রেপ্তার দেখানো হয়, যদিও নির্দিষ্ট করে কোন কোন মামলায় তা জানানো হয়নি।
সকালে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।
নতুন করে যাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁদের মধ্যে আরও রয়েছেন পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
আদালত সূত্র জানায়, মনিরুল ইসলাম মনুকে ৮টি মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, জুনাইদ আহমেদ পলক ও শহীদুল হককে দুটি করে মামলায় এবং সালমান এফ রহমান, দীপু মনি ও আমির হোসেন আমুকে একটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক