ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে পুশইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার : আইনি লড়াইয়ের প্রস্তুতি
বাংলাদেশে কথিত 'বাংলাদেশি'দের পুশইন করার অভিযোগে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি একটি বাঙালি মুসলিম পরিবারের পুশইনের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
খবরে বলা হয়, গত ২৬ জুন দিল্লি থেকে আটক করে একটি শিশু সন্তানসহ এক দম্পতিকে বাংলাদেশে পুশইন করে দিল্লি পুলিশ। তারা দাবি করেছে, পরিবারটির কাছে বৈধ কোনো পরিচয়পত্র ছিল না এবং তারা ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’।
অন্যদিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার পইকড় গ্রামের বাসিন্দা দানিশ শেখ (২৬), তাঁর স্ত্রী সোনালি খাতুন (২৪) এবং তাঁদের পাঁচ বছরের সন্তান সাবিরকে পরিচয়পত্রসহ বৈধ ভারতীয় নাগরিক বলে দাবি করছে তাঁদের আত্মীয়রা। তাঁরা জানায়, জীবিকার তাগিদে পরিবারটি পাঁচ বছর ধরে দিল্লির রোহিণী এলাকায় বসবাস করছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে পুশইন করা হচ্ছে। শুধুমাত্র বাংলা বলার অপরাধে মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যা একেবারেই মেনে নেওয়া যাবে না।
পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সামিরুল ইসলাম জানান, শুধু ওই একটি পরিবার নয়—মোট ছয়জন অভিবাসী শ্রমিকের ঘটনায় আদালতে যাবে রাজ্য সরকার। তাঁর ভাষায়, “প্রতিদিনই বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। কাগজপত্র দেখানোর পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
তিনি আরও জানান, বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ২২ লাখ অভিবাসী শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছেন আর পশ্চিমবঙ্গে কাজ করছেন প্রায় ১.৫ লাখ অভিবাসী শ্রমিক।
এ ঘটনায় কেন্দ্র-রাজ্য সম্পর্ক, নাগরিক অধিকার এবং অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই আইনি পদক্ষেপ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটিই দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি