ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন একটি প্রকল্পে অবসরপ্রাপ্ত শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ দেওয়া ১২টি ফ্ল্যাট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমণ্ডি ও মোহাম্মদপুরের পরিত্যক্ত জমিতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (প্রথম পর্যায়)" প্রকল্পের আওতায় ধানমণ্ডি আবাসিক এলাকার সড়ক নং-১৩ (নতুন ৬/এ), বাড়ি নং-৭১১ (নতুন ৬৩) এ নির্মাণাধীন ভবনের যেসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল, সেগুলো বাতিল করা হয়েছে।
যাদের বরাদ্দ বাতিল হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন: মো. জহুরুল হক, সাবেক বিচারক ও দুদক কমিশনার (৪১০৫.০৫ বর্গফুট), মো. ইউনুসুর রহমান, সাবেক সিনিয়র সচিব (২৩১৫.৮৩ বর্গফুট), ড. মো. মোজাম্মেল হক খান, সাবেক সচিব ও দুদক কমিশনার (৪৩০৮.৬৮ বর্গফুট), এম এ কাদের সরকার, সাবেক সচিব (২০৪৯.১৩ বর্গফুট), ড. এম আসলাম আলম, সাবেক সিনিয়র সচিব (২০৪৯.১৩ বর্গফুট), আকতারী মমতাজ, সাবেক সচিব (২০৪৯.১৩ বর্গফুট), মো. সিরাজুল হক খান, সাবেক সচিব (২৩১৫.৮৩ বর্গফুট), মো. মঞ্জুরুল বাছিদ, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ (২৩১৫.৮৩ বর্গফুট), সৈয়দ আমিনুল ইসলাম, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সিনিয়র জেলা জজ (২০৪৯.১৩ বর্গফুট), অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (২০৪৯.১৩ বর্গফুট), মো. আনিছুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও নির্বাচন কমিশনার (২৩১৫.৮৩ বর্গফুট), এস এম গোলাম ফারুক, সাবেক সিনিয়র সচিব (২০৪৯.১৩ বর্গফুট)।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও সংস্থার ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বরাদ্দ বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর