ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বাজার ঘুরাতে ব্যাংক খাতের দুর্দান্ত দাপট
দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন খড়ার বৃত্তে আটকে ছিল ব্যাংক খাত। বেশিরভাগ সময় ব্যাংক খাতের ক্রেতা খুজে পাওয়া দুষ্কর ছিল। আর সূচক বৃদ্ধি এবং লেনদেন বৃদ্ধিতে ব্যাংক খাতের ভূমিকা কদাচিত দেখা গেছে। কিন্তু আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে (সোমবার) সূচক বৃদ্ধি লেনদেন বৃদ্ধি এবং দাম বৃদ্ধির শীর্ষ তালিকাতে সব ক্ষেত্রে ব্যাংক খাতের দুর্দান্ত দাপট দেখা গেছে।
বাজার পর্যালোচায় দেখা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩৫টির দর বেড়েছে এবং ১টির দরঅপরিবর্তিত রয়েছে।
আজকে সূচক উত্থানের নেতৃত্বে ছিল ব্যাংক খাত। ১০টি কোম্পানির মধ্যে ৭টিই ছিল ব্যাংক। এদিন ডিএসইর সূচকে এই ৭টি ব্যাংক অবদান ছিল ২৯.৫৪ পয়েন্ট।
এদিন ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষ ১০টির মধ্যে ৪টিই ছিল ব্যাংক। আজ ডিএসইতে হল্টেড হওয়া ১১টি কোম্পানির মধ্যে ৫টিই ছিল ব্যাংক। ডিএসইর লেনদেন বৃদ্ধির শীর্ষ ১০টির মধ্যে ৩টিই ছিল ব্যাংক।
আজ ডিএসইতে ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রূপালী ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়েছে। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা ৫০ পয়সা থেকে ২৩ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৩৮ লাখ ২৩ হাজার ৯৩০টি শেয়ার ৮ কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
আজ ডিএসইর সূচকে সবয়েচে বেশি পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। এদিন ডিএসইর সূচকে ব্যাংকটি ৮.৮১ পয়েন্ট যোগ করেছে। দিন শেষে ব্যাংকটির শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। আজ ব্যাংকটির শেয়ার দর ৪৪ টাকা ৪০ পয়সা থেকে ৪৬ টাকা ৬০ পয়সায় উঠানামা করে।
আজ ডিএসইতে ব্যাংক খাতে লেনদেন হয়েছে ১৫০ কোটি ৫৪ লাখ ৯২ হাজার টাকা, যা মোট লেনদেনের ২৬.২৫ শতাংশ।
ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির ৩৭ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে ব্যাংকটির শেয়ার দর ছিল ৫৬ টাকা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)