ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
নতুন করে আসছে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়
ডুয়া নিউজ: নতুন করে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেতে যাচ্ছে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘সৃজনী বিশ্ববিদ্যালয়’। এটি হবে বাংলাদেশের ১১৭তম বিশ্ববিদ্যালয়। গত ৩ জানুয়ারি (শুক্রবার) উচ্চশিক্ষার তদারকি সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন।
ঝিনাইদহ জেলায় অবস্থিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির পরিদর্শন করেন ইউজসির একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশে উচ্চশিক্ষার প্রসার এবং মানোন্নয়নের অংশ হিসেবে এই পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে ইউজিসি প্রতিনিধি দল প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের সাথে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, উদ্দেশ্য এবং শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা উপাচার্য, ট্রেজারার ও রেজিস্টারের সঙ্গে মত বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো ঘুরে দেখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর