ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হলেন ইবি শিক্ষক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী জীবন ধারণ ভাতা পাবেন।
শনিবার (৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ, শারীরিক গঠন ও পোশাক নিয়ে অশ্লীল মন্তব্য, ক্লাসে ও মেসেজিং অ্যাপে আপত্তিকর কথাবার্তা এবং ভিডিও কলে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
উল্লেখ্য, ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে এক ডজনের বেশি ছাত্রী লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তিনি বডি শেমিং করেন, ভিডিও কলে বিরক্ত করেন, কল না ধরলে পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন এবং নম্বরের বিনিময়ে অনৈতিক প্রস্তাব দেন। গত ২২ জুন বিভাগের সভাপতির কাছে অভিযোগ দেওয়ার পর পরবর্তীতে উপাচার্যের কাছেও লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগীরা। এর পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বরখাস্ত করে। এর আগেই বিভাগীয় একাডেমিক কার্যক্রম থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস