ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময়সীমা প্রকাশ
ডুয়া ডেস্ক : ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে সম্মত হয়েছে স্বাগতিক পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা, চলবে ৯ মার্চ পর্যন্ত। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অংশগ্রহণকারী দলগুলোকে স্কোয়াড ঘোষণার ডেডলাইন জানিয়ে দিয়েছে।
পাকিস্তানের ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোকে আগামী ১২ জানুয়ারির মধ্যে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড আইসিসির কাছে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এরপরও দলগুলো চাইলে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। এর ঠিক এক মাস পর তথা ১২ ফেব্রুয়ারি আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে।
জানা গেছে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে ৮ দল। তারা দুটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বে খেলবে। এর মধ্যে গ্রুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারত। গ্রুপ ‘বি’তে প্রতিদ্বন্দ্বিতা করবে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচ পাকিস্তানের ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো- লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি।
আর ভারত হাইব্রিড মডেল অনুযায়ী তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে।
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ম্যাচটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)