ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিদেশেও ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া: আসিফ নজরুল
দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়া প্রায়ই সংঘর্ষ ও দেশীয় অস্ত্র ব্যবহারের জন্য কুখ্যাত শুধু দেশে নয়, বিদেশেও এ জেলার লোকেরা সিলেটের প্রবাসীদের সঙ্গে এমন কর্মকাণ্ডে জড়ান বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের ছোট একটি অংশের অপকর্মের কারণে পুরো সম্প্রদায় ভুগছে। আমি ব্যক্তিগতভাবে সেসব দেশ সফরে গিয়ে জেনেছি, সেখানে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মাঝে মাঝে রীতিমতো ঘোষণা দিয়ে মারামারি করে।
তিনি আরও বলেন, সৌদি আরবে এমন ঘটনাও ঘটেছে যেখানে ছিনতাই বা লুটপাট করতে গিয়ে বাঙালি মাস্তানরা বাসায় ঢুকে কুপিয়ে কারও হাত পর্যন্ত বিচ্ছিন্ন করে ফেলেছে। এসব কি মিথ্যা?
পুলিশকে জানান না কেন এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগীরা জানিয়েছেন, অভিযোগ করলে সবাইকে বহিষ্কার করা হয়। দশজনের অপরাধের জন্য ভুগতে হয় লাখো নিরপরাধ মানুষকে, বলেন ড. আসিফ।
তিনি আরও জানান, বাহরাইনে বাংলাদেশিদের কর্মী পাঠানো বন্ধ হয়ে গেছে একজন মালিক খুনের ঘটনার জেরে। এসব পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ