ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আশুরার দিন কঠোর বিধিনিষেধ
পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকায় আয়োজিত তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, লাঠি, আতশবাজি ও পটকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
বুধবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ জুলাই আশুরার দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে অনেক সময় কিছু ব্যক্তি দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি বা লাঠি নিয়ে অংশ নেন। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার শঙ্কা থাকে, যা ধর্মপ্রাণ মানুষের মধ্যে ভীতি তৈরি করে এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়ে ওঠে।
এ ছাড়া মহররম মাসে আশুরা উপলক্ষে আতশবাজি বা পটকা ফোটানোতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ধর্মীয় পরিবেশের প্রতি সম্মান রেখে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই নিষেধাজ্ঞা তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত