ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
শ্রীলঙ্কার কাছে বড় হার টাইগারদের
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ সূচনা করেও হোঁচট খেল বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় এক উইকেটে দলীয় ১০০ রান স্পর্শ করার পর হঠাৎ করেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। মাত্র ৫ রানে হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত ৭৭ রানের বড় ব্যবধানে হার মানতে হয় সফরকারীদের। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় শ্রীলঙ্কা।
ম্যাচের শুরুতে কলম্বোতে টস জিতে ব্যাটিং নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ৪৯.২ ওভারে ২৪৪ রান করে অলআউট হয় তারা। ব্যাট হাতে চারিথ আসালঙ্কা খেলেন ১০৬ রানের দুর্দান্ত ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৩৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশের ইনিংসের সূচনা হয় আশাব্যঞ্জকভাবে। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন উদ্বোধনী জুটিতে এনে দেন ২৯ রান। এরপর শান্তর সঙ্গে তামিমের জুটিতে দলীয় ১০০ রান আসে ১৭তম ওভারে। তখন পর্যন্ত জয়-আশায় ভরপুর ছিল ইনিংস।
তবে শান্ত ২৩ রানে রান আউট হলে ঘটে নাটকীয় মোড়। পরবর্তী ৫ রানে সাজঘরে ফিরে যান লিটন দাস, তামিম, হৃদয়, মিরাজ, তানজিম ও তাসকিন। এর মধ্যে লিটন, মিরাজ ও তাসকিন কোনো রান না করেই ফেরেন। ইনিংসটি ভেঙে পড়ে প্রায় চোখের পলকে। শেষ দিকে জাকের আলির ৫০ রানের ইনিংস হারের ব্যবধান কিছুটা কমালেও ম্যাচে ফেরার সুযোগ আর মেলেনি।
এর আগে বল হাতে দুর্দান্ত সূচনা এনে দেন বাংলাদেশের পেসাররা। তানজিম সাকিবের বলে নিশাঙ্কা ও তাসকিনের হাতে মাদুশকা ও কামিন্দু ফেরেন দ্রুত। তাসকিন ইনিংস শেষে নেন সর্বোচ্চ ৪ উইকেট। ৩ উইকেট শিকার করেন তানজিম।
ম্যাচের একমাত্র সেঞ্চুরি আসে আসালঙ্কার ব্যাট থেকে। তার ১১৭ বলে ১০৬ রানের ইনিংসে আড়াইশোর কাছাকাছি যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে তানভীর ইসলাম ও শান্তও একটি করে উইকেট পান।
ব্যাটিং ধসের কারণে এই ম্যাচে লড়াইয়ের জায়গা থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। সিরিজে ফেরার জন্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিরতে হবে অনেক বেশি দৃঢ়তা নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস