ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
পটিয়ায় হামলাকারীদের স্থায়ী বহিষ্কারসহ ৪ দফা দাবি ঢাবি শিক্ষার্থীদের
চট্রগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাবির রাজু ভাস্কর্যে আয়োজিত এক মানববন্ধনে এমন আহ্বান জানান তারা। এসময় তারা অন্তর্বর্তী সরকারের প্রতি চার দফা দাবি জানান।
মানববন্ধনে ঢাবি শিক্ষার্থী আশিক খান বলেন, এই সরকার পুলিশের ভেতর লুকিয়ে থাকা আওয়ামী লীগেরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। ফলে আজ তারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে। অবিলম্বে এই হামলায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঢাবি শিক্ষার্থী সালমান শাহেদ বলেন, জুলাই কিংবা জুলাই যোদ্ধাদের ওপর এমন হামলা আমরা কখনো মেনে নেব না। জুলাই এর বিষয়ে কোনো আপোষ করা হবে না। যদি দ্রুত সময়ের ভেতরে অপরাধীদের আইনের আওতায় আনা না হয় এবং আর কোন জুলাই যোদ্ধার ওপর হামলা করা হয় তাহলে প্রয়োজনে আমরা আবার জুলাই ফিরিয়ে আনব।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চার দফা দাবি জানান তিনি। দাবিগুলো হলো:১. হামলায় জড়িত সকল পুলিশের স্থায়ী বহিষ্কার করে গ্রেফতার।২. হামলার শিকার জনতাকে সুচিকিৎসা ও ক্ষতিপূরণ। ৩. প্রতিটি ইউনিয়ন, থানায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সদস্যদের গ্রেফতার। ৪. জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা