ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সীমান্তে বিএসএফের বর্বরতা
সীমান্তে ভয়াবহ বর্বরতার পরিচয় দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে গুলি করে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে বিএসএফ। আজ বুধবার (২ জুলই) দুপুর ১টার দিকে দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে। তার মরদেহ বর্তমানে ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
গ্রামবাসী ও নিহতের স্বজনেরা জানায়, 'বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ইব্রাহিম বাবুসহ কয়েকজন গরুর ঘাস কাটাতে সীমান্তের কাছে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।'
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাজমুল হাসান বলেন, "বিষয়টি নিয়ে বিএসএফ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তিনি জানান, একদল স্বর্ণ চোরাকারবারির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি