ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
উপসচিব পদে রদবদল, প্রজ্ঞাপন জারি
পাঁচজন উপসচিবকে নতুন পদে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন বুধবার (২ জুলাই) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
প্রজ্ঞাপনে জানানো হয়, 'বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক (উপসচিব) মিজ আসমাউল হুসনা লিজাকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে বদলি করে তার চাকরি কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।'
আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. মিজানুর রহমানকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (বিনিয়োগ) পদে বদলি করা হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. ইলিয়াস মেহদীকে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক (উপসচিব) মো. আবদুল ওয়াদুদকে অর্থ বিভাগের ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের পরিচালক পদে বদলি করে তার চাকরি অর্থ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) কাইজর মোহাম্মদ ফারাবীকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এ পরিচালক পদে বদলি করে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের