ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আসিফ কাউকে তোয়াক্কা করছেন না: নিলোফার চৌধুরী মনি
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক এবং সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, একটা শিশুকে যদি আপনি গুলি হাতে দেন, বন্দুক হাতে দেন শিশু কিন্তু যে কাউকে গুলি করতে পারে। আজকে আসিফ মাহমুদের একই অবস্থা হয়েছে। সে কোনও তোয়াক্কা করছে না, কাউকে তোয়াক্কা করছে না। যেখানে যা খুশি তাই করছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ করে নিলোফার চৌধুরী মনি বলেন, এমন একজন ছোট মানুষকে এত বড় দায়িত্ব (উপদেষ্টা পদ) দেওয়া ঠিক হয়নি। আমরা এতদিন ধরে যে প্রতিবাদ করে আসছি, আজ তারই ফল দেখতে পাচ্ছি।
তিনি প্রশ্ন তোলেন, একজন উপদেষ্টা কীভাবে সশস্ত্র বিদ্রোহের কথা বলতে পারে? সে নিজেই বলেছে পাঁচ তারিখে যদি সমাধান না হতো, ছয় তারিখে আমরা সশস্ত্র অবস্থায় নামতাম। উপদেষ্টা পদে থেকে এ ধরনের বক্তব্য দেওয়ার পরও সে কীভাবে ওই পদে বহাল থাকে, সেটাই আমাদের প্রশ্ন।
তিনি আরও বলেন, সে কীভাবে সশস্ত্র পথে নামবে? সশস্ত্র নামার জন্য যা দরকার, সে কি পুলিশ? সেনাবাহিনী? না কি বিজেপি? এর জবাব চাই আমরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার