ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবির মধুর ক্যান্টিনে 'মুক্তির পাঠাগার' স্থাপন ছাত্রদল নেতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার’ স্থাপন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।
বুধবার (২ জুলাই) দুপুর বারোটায় ক্যান্টিনের ভিতরে এই পাঠাগার স্থাপন করেন তিনি।
এ বিষয়ে কাজল বলেন, আমরা বিশ্বাস করি, জ্ঞানই মুক্তির সত্য পথ। ‘মুক্তির পাঠাগার’ শুধুমাত্র বই পড়ার জায়গা নয়, এটি এক চিন্তার জায়গা, মুক্ত মত প্রকাশের জায়গা। মধুর ক্যান্টিন যেখানে ইতিহাস কথা বলে, সেখানেই আমরা গড়ে তুলেছি একটি জ্ঞান চর্চার মুক্তমঞ্চ। এখানে যে কেউ আসতে পারে, পড়তে পারে, ভাবতে পারে।
তিনি বলেন, এটি কোনো দল বা গোষ্ঠীর নয়—এটি সচেতন, সাহসী এবং চিন্তাশীল প্রতিটি শিক্ষার্থীর জায়গা। আমরা চাই, এই পাঠাগার হোক একটি নীরব বিপ্লবের সূচনা।
পাঠাগার স্থাপনের সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, সদস্য আব্দুল্লাহ আল রাহাত, ওমর ফারুক ইসলাম, এস এম হল ছাত্রদল নেতা শাকিকুল ইসলাম সাগর, মাহফুজ আলী, আসিফ হাসান, শামীম বিন রফিক, মুশফিকুর রহমান, বিজয় ৭১ হলের তানভীর আহমেদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামির সাদিক, এফ রহমান হলের জাকী তাজওয়ার, মাশুক তাজওয়ার মুগ্ধ, জসীমউদ্দিন হলের সাহিল আব্দুল্লাহ, শহীদুল্লাহ হলের সিফাত খান, এছাড়া ছাত্রনেতা মাহমুদুল হাসান হিমু, রেজওয়ান উল আরেফিন ও মিরাজুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)