ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
ছাত্র-জনতার আন্দোলনে লাশ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ওই ঘটনায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই প্রতিবেদন জমা দেওয়া হয়। এর আগে, প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জানা গেছে, গত ১৯ জুন প্রসিকিউশনের হাতে তদন্ত প্রতিবেদন পৌঁছে যায় এবং ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয় এবং আরও একজন গুরুতর আহত হন। পরে পুলিশ নিহতদের মরদেহ এবং আহত ব্যক্তিকে একটি ভ্যানে তোলে। এরপর তাদের আরেকটি গাড়িতে স্থানান্তর করা হয় এবং সেখানেই পেট্রোল ঢেলে আগুন দিয়ে ছয়জনকেই পুড়িয়ে ফেলা হয়।
নিহতরা হলেন—সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। একজনের পরিচয় এখনও অজ্ঞাত রয়ে গেছে।
প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে নাম থাকা ১৬ আসামির মধ্যে ১১ জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন—
মুহাম্মদ সাইফুল ইসলাম (সাবেক এমপি),
মো. শহিদুল ইসলাম (সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার),
আবদুল্লাহিল কাফি (ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার),
এ এফ এম সায়েদ (সাবেক ওসি, আশুলিয়া থানা),
মো. আরাফাত হোসেন (ডিবি উত্তর, ঢাকা জেলা),
আবদুল মালেক (সাবেক উপপরিদর্শক, আশুলিয়া থানা),
আরাফাত উদ্দীন (সাবেক উপপরিদর্শক),
শেখ আবজালুল হক (সাবেক উপপরিদর্শক),
বিশ্বজিৎ সাহা (সাবেক উপপরিদর্শক),
কামরুল হাসান (সাবেক উপপরিদর্শক),
মুকুল চোকদার (সাবেক কনস্টেবল)।
এই ১১ জনের মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন এবং সাতজনকে বুধবার আদালতে হাজির করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- ঢাবি আইবিএর এক্সিকিউটিভ এমবিএতে ভর্তি শুরু, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর