ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শতবর্ষী গাছের ভেতরে জ্বলছে রহস্যজনক আগুন, এলাকায় চাঞ্চল্য
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশনের পাশে অবস্থিত শতবর্ষী একটি কড়ই গাছে হঠাৎ করে ভেতর থেকে আগুন জ্বলতে দেখা যায়। মঙ্গলবার (১ জুলাই) সকালে এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে যা ঘিরে এলাকায় চরম কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অবাক করার বিষয় হলো, গাছের বাইরের অংশ ছিল একদম স্বাভাবিক কিন্তু ভেতরে আগুন দাউদাউ করে জ্বলছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পুরোপুরি সফল হতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার কোনও নির্দিষ্ট কারণ চোখে পড়েনি। কেউ বজ্রপাত, কেউবা জমে থাকা গ্যাসকে দায়ী করছেন। আবার অনেকেই একে অলৌকিক ঘটনা বলেও মনে করছেন। এরই মধ্যে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আগুন দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, “গাছটি রেলওয়ের জমিতে অবস্থিত। ফায়ার সার্ভিস আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমরা বিষয়টি রেলওয়ে ও বন বিভাগকে জানিয়েছি। তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে।”
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি আবার সন্দেহ প্রকাশ করে বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে থাকতে পারে। অন্যদিকে কেউ বলছে এটা ‘আল্লাহর দেয়া আগুন’।
একজন স্কুলশিক্ষার্থী জানায়, “স্কুলে এসে শুনলাম গাছের ভেতরে আগুন জ্বলছে। পরে বান্ধবীদের নিয়ে এসে নিজের চোখে দেখলাম।”
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি