ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
‘গণরুম-গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের একটি কক্ষের দেয়ালে লেখা এক আবেগঘন বার্তা সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। ১০০৭ নম্বর রুমের দেয়ালে বড় করে লেখা: ‘গণরুম-গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও।’
জানা গেছে, এই বার্তাটি লিখেছেন ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সগির ইবনে ইসমাঈল। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনগুলোর তৈরি করা ‘গণরুম’ ও ‘গেস্টরুম’ সংস্কৃতির ভয়াবহতা তিনি নিজ চোখে দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি নবীনদের জন্য এই সতর্কবার্তা রেখে গেছেন।
সগির বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আমরা যে মুক্ত পরিবেশে পড়ালেখা করেছি সেখানে এসব অপসংস্কৃতির আর ফিরে আসা উচিত নয়। আমি চাই নবীন শিক্ষার্থীরা এই মুক্ত পরিবেশ রক্ষা করুক।”
মুহসীন হলের বর্তমান আবাসিক শিক্ষার্থী সাইমুন বলেন, “রুমে ওঠার পর থেকেই এই বার্তাটি আমাদের চোখে পড়ে। এটি আমাদের অতীতের গণরুমের নিপীড়ন ও অস্থিরতা স্মরণ করিয়ে দেয়। আমরা চাই পরবর্তী প্রজন্ম একটি নিরাপদ ও স্বচ্ছ ক্যাম্পাস পাক।”
এই ছোট্ট লেখাই যেন বড় এক প্রত্যয়—একটি মুক্ত, সহনশীল ও সুন্দর ক্যাম্পাস নির্মাণের আহ্বান বলেই মনে করছেন অনেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫