ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
৬ প্রতিষ্ঠানে বিনিয়োগ: মাত্র ৩ মাসেই ৩০ শতাংশের বেশি মুনাফা
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তিন মাসে ৩০ শতাংশের বেশি মুনাফা পেয়েছে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। প্রতিষ্ঠনগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, দেশ গার্মেন্টস, এসইএমএল লেকচার ফান্ড, সি পার্ল হোটেল, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স। গত ৩ মাসের মধ্যে ৩০ শতাংশের বেশি দর বেড়েছে এই ৬ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারে বিনিয়োগে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে। গত তিন মাসে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৬৪.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা ৪০ পয়সায়। গত তিন মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১৪ টাকা ৭০ পয়সা এবং সর্বোচ্চ দর ছিল ২৭ টাকা ৯০ পয়সা।
দেশ গার্মেন্টসের শেয়ারে বিনিয়োগে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে। গত তিন মাসে কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৫০ পয়সা বা ৪৬.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকায়। গত তিন মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৫৯ টাকা ৬০ পয়সা এবং সর্বোচ্চ দর ছিল ১১২ টাকা ১০ পয়সা।
এসইএমএল লেকচার ফান্ডের ইউনিটে বিনিয়োগে তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে। গত তিন মাসে ফান্ডটির ইউনিট দর ৩ টাকা ৫০ পয়সা বা ৪২.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৭০ পয়সায়। গত তিন মাসের মধ্যে ফান্ডটির সর্বনিম্ন দর ছিল ৮ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ১৪ টাকা ৩০ পয়সা।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-
গত তিন মাসে সি পার্ল হোটেলের শেয়ার দর ১৫ টাকা ১০ পয়সা বা ৩৮.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকা ২০ পয়সায়। গত তিন মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৩৬ টাকা ২০ পয়সা এবং সর্বোচ্চ দর ছিল ৫৪ টাকা ৯০ পয়সা।
গত তিন মাসে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার দর ৪ টাকা বা ৩৭.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ১০ পয়সায়। গত তিন মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১০ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ১৬ টাকা ২০ পয়সা।
গত তিন মাসে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০ টাকা ৯০ পয়সা বা ৩১.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকায়, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। গত তিন মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২৮ টাকা ১০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’