ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
চাকসু ভবনকে ‘ভাতের হোটেল ও কমিউনিটি সেন্টার’ ঘোষণা শিক্ষার্থীদের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর ধরে অকার্যকর অবস্থায় থাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনকে প্রতীকীভাবে ‘ভাতের হোটেল ও কমিউনিটি সেন্টার’ হিসেবে ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে চাকসু ভবনের সামনে ‘জোবরা ভাত ঘর এন্ড কমিউনিটি সেন্টার’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন তারা। এর মাধ্যমে তারা দীর্ঘ সময় ধরে চাকসু অকার্যকর থাকার প্রতিবাদ জানান।
ইসলামী ছাত্র আন্দোলন চবি শাখার সভাপতি আব্দুর রহমান বলেন, “চাকসু গত ৩৬ বছর ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। এত আন্দোলনের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো নির্বাচনী রোডম্যাপ দেয়নি। বর্তমানে এই ভবন খাবারের দোকান ও অনুষ্ঠানস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই প্রতীকীভাবে এটিকে ‘ভাতের হোটেল’ হিসেবে ঘোষণা দিয়েছি।”
চবি সংস্কার আন্দোলনের কর্মী তাহসান হাবিব বলেন, “চাকসু একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করে। কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা কার্যকর প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের প্রতীকী আন্দোলন চলবে, যতদিন না চাকসু নির্বাচন হয়।”
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। এর পর থেকে আর কোনো নির্বাচন না হওয়ায় ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ নেই। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নির্বাচন ও গণতান্ত্রিক অংশগ্রহণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)