ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
৬৭০ কোটি টাকার শেয়ার ইস্যু করবে রাষ্ট্রায়াত্ব রূপালী ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির পর্ষদ শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে শেয়ারগুলো ইস্যু করা হবে। গত ২৯ জুন অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
ব্যাংকটির প্রকাশিত মূল্য সংবেদনশীল (পিএসআই) তথ্যানুসারে, কোম্পানিটির ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্য ও ৫ টাকা প্রিমিয়ামসহ মোট ১৫ টাকা মূল্যে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করা হবে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্তে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।
এরপর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে শেয়ার ইস্যু করার সিদ্ধান্তটি কার্যকর করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। আলোচ্য অর্থবছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২৩ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ২৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৭ পয়সায়।
মিজান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)