ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রামে ১০ একর জমিতে গার্মেন্টস শিল্পাঞ্চল গড়বে বিজিএমইএ
চট্টগ্রামে ১০ একর জমিতে একটি সমন্বিত গার্মেন্টস শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমূদ হাসান খান।
তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে বহু ক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্প প্রতিষ্ঠান এক ছাদের নিচে কার্যক্রম চালাতে পারবে, যা বিনিয়োগ সহজ করবে, উৎপাদন খরচ কমাবে এবং শিল্পখাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।
সোমবার (৩০ জুন) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ পরিকল্পনার কথা জানান বিজিএমইএ সভাপতি।
ওই বৈঠকে তৈরি পোশাক শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু— যেমন গ্যাস সরবরাহ, এলএনজি আমদানির মূল্য, বিদ্যুৎ সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও সহজ শর্তে ব্যাংক ঋণ নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় সার্কুলারিটি খাতে ভ্যাট-করের কাঠামো সহজীকরণ প্রসঙ্গেও।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মিজানুর রহমানসহ সংগঠনের শীর্ষ নেতারা। বিজিএমইএ’র উচ্চপর্যায়ের এ প্রতিনিধি দল বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে মতবিনিময় করেন।
বিজিএমইএর সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, প্রকৃত উদ্যোক্তাদের বিনিয়োগে ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালা পুনর্বিবেচনা জরুরি। এ বিষয়ে বিডা চেয়ারম্যান যেন গভর্নরের সঙ্গে কথা বলেন—এমন আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি এনবিআরের অডিট ব্যবস্থাকে বাস্তবমুখী ও আলোচনাসম্পন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিচালনার দাবি জানান।
বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গার্মেন্টস খাতকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, এই খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করা হবে। পাশাপাশি বিজিএমইএকে সর্বাত্মক নীতিগত সহায়তা ও পরামর্শ দিতে প্রস্তুত রয়েছে বিডা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ