ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাবির শামসুননাহার হলে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুননাহার হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও চকলেট দিয়ে বরণ করে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রীরা।
আজ সোমবার হল প্রাঙ্গণে নবীন বরণের এ আয়োজনে উপস্থিত ছিলেন শামসুননাহার হলের ছাত্রদল নেত্রী আনিকা তাসনিম, রাবেয়া খানম জেরিন, শিরিন আক্তার ও অন্যান্যরা৷ এসময় তারা নবীন শিক্ষার্থীদের ফুল, চকোলেট, কলম,ফাইল ও অন্যান্য জিনিস দিয়ে বরণ করে নেন৷
এ বিষয়ে আনিকা তাসনিম বলেন, "নতুনরাই আগামীর দেশ গড়ার কারিগর৷ তবে বিগত ফ্যাসিস্ট আমলের রাজনৈতিক প্র্যাকটিস দেখে তাদের মনে বিরূপ ধারণা জন্ম নিয়েছে৷ নতুন দেশে নারীদের জন্য সহযোগিতাপূর্ণ ও সম্ভাবনাময় এই যাত্রায় তাদের স্বাগত জানাতেই আমাদের আজকের এই প্রয়াস।"
আগত শিক্ষার্থীরা তাদেরকে বরণ করে নেয়ার জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান। উপস্থিত ছাত্রী নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন পরিচালনা করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
শামসুননাহার হল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, সুফিয়া কামাল হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ অন্যান্য হলেও নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)