ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আসিফের ব্যাগে ম্যাগাজিন: যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে যেটি উদ্ধার হয়েছে, সেটি একটি খালি পিস্তলের ম্যাগাজিন সেটি একে-৪৭ নয়। তিনি বলেন, অনেকে বলছে এটা একে-৪৭, কিন্তু বিষয়টি আসলে এমন নয়। এটি তার পিস্তলের একটি খালি ম্যাগাজিন, যা ভুলবশত সঙ্গে থেকে গেছে।
সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি আরও বলেন, এটা আসলে একটা সাধারণ ভুল। অনেক সময় আমরা কিছু নিতে গিয়ে অন্য কিছু নিয়ে ফেলি। উনি যদি আগে জানতেন, কোনো অবস্থাতেই এটি সঙ্গে নিতেন না।
উপদেষ্টার বয়স ৩০ না হলেও কীভাবে তিনি অস্ত্রের লাইসেন্স পেলেন এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যেহেতু সংশ্লিষ্ট আইনটি দেখিনি, তাই এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় তিন স্তরের স্ক্যানিংয়ের পরও কীভাবে এটি প্রথমে ধরা পড়েনি, এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের সমাজে অনেক সময় পরিচিত কেউ থাকলে তাকে বাড়তি সুবিধা দেওয়া হয়। এটা যেন না হয়, সবার জন্য যেন আইন সমান হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বৈঠকে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এই সময়ে দেশব্যাপী নানা আয়োজন হবে, এসব নির্বিঘ্নে সম্পন্ন করার দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে, বলেন তিনি। তবে এখন পর্যন্ত এসব অনুষ্ঠান ঘিরে কোনো হুমকির তথ্য নেই বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত