ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারেই সূচক সামান্য কমেছে। তবে সামান্য নেতিবাচক প্রবণতার মধ্যেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়েছে ৪ কোম্পানির শেয়ার। যেগুলো হলো- মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক, ইসলামী ব্যাংক এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মেঘনা পেটের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা ৮০ পয়সা থেকে ২৪ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১ লাখ ৩৩ হাজার ৯২৯টি শেয়ার ৩২ লাখ ৪৬ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭৭ শতাংশ দর বেড়েছে মেঘনা কনডেন্স মিল্কের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ২০ পয়সা থেকে ১৯ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৭৯ হাজার ৫৮১টি শেয়ার ১৪ লাখ ৫৩ হাজার টাকায় লেনদেন হয়েছে।
৩ টাকা ৬০ পয়সা বা ৯.৭৬ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪০ টাকা ৫০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩৭ টাকা ১০ পয়সা থেকে ৪০ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১৬ লাখ ২৭ হাজার ৬৪৪টি শেয়ার ৬ কোটি ৪৫ লাখ ২৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া, আজ ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার দর ১২৬ টাকা ৯০ পয়সা বা ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৬ টাকা ২০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ হাজার ৫৪০ টাকা থেকে ২ হাজার ৬৬৬ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৩৪ হাজার ৫৫৪টি শেয়ার ৯ কোটি ৬ লাখ ২ হাজার টাকায় লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)