ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ মাহিরার রহস্যময় ১৬ ঘণ্টা
এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বের হয়েছিলেন মাহিরা বিনতে মারুফ পুলি। তবে পরীক্ষাকেন্দ্রে না গিয়ে তিনি নিখোঁজ হন। প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা পর সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করে র্যাব-৪।
জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে মাহিরা বাসা থেকে বের হন। কিন্তু দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরীক্ষা শেষের পর খোঁজ নিতে গিয়ে জানা যায়, মাহিরা পরীক্ষাকেন্দ্রে যাননি। পরে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার।
র্যাবের কাছে মাহিরা জানান, বাসা থেকে বের হওয়ার পর এক নারীর সঙ্গে দেখা হলে ওই নারী তার নাকে কিছু লাগান। এতে অচেতন হয়ে পড়েন তিনি। পরে সাভারের একটি নির্জন জায়গায় তার জ্ঞান ফেরে। সেখানেই তাকে পোশাক পরিবর্তন করতে বাধ্য করা হয়। সুযোগ পেয়ে তিনি পালিয়ে জঙ্গলের মধ্যে দৌঁড়াতে থাকেন। একপর্যায়ে র্যাব-৪ এর একটি টহল গাড়ি দেখে তাদের কাছে সাহায্য চান।
র্যাব পরে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে মাহিরাকে তাদের কাছে হস্তান্তর করে। তবে মাহিরার বক্তব্যের সত্যতা এখনও যাচাই করা হয়নি বলে জানিয়েছে র্যাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)