ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের হতাশ করেছে ৪ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের খাতের ৪ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য 'নো ডিভিডেন্ড' দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানি ৪টি হলো- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফাইন্যান্স এবং ফাস ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফাস ফাইন্যান্স
২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৩৭ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে মাইনাস ১ টাকা ২১ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১২৫ টাকা ৫৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।
ফার্স্ট ফাইন্যান্স
২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩৭ টাকা ৮৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ১১ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।
ইউনিয়ন ক্যাপিটাল
২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৯৯ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৬৩ টাকা ২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ২৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ২৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)