ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
মাউশি'র কর্মকর্তাদের সামাজিক মাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২৯ জুন, রবিবার প্রতিষ্ঠান ও দপ্তর প্রধানদের কাছে নির্দেশনা জারি করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে “সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯” প্রযোজ্য। এই নির্দেশিকা অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও আইনসম্মতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে।
সরকারি কর্মচারীদের জন্য এই নির্দেশিকা অমান্য করাকে সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮’ অনুযায়ী তা অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে। ফলে, নির্দেশিকা না মেনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টদের অনুরোধ করেছে, তারা এই নির্দেশিকা যথাযথভাবে মেনে চলবেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, মন্তব্য ও অন্য কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে সরকারি নীতিমালা ও শৃঙ্খলা বজায় রাখবেন।
উল্লেখ্য, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সরকারি ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে, যা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দেশিকা হিসেবে কার্যকর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস